রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপূজা - The News Lion

রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপূজা




দি নিউজ লায়ন ;  রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপূজা। লকডাউন ও করোনা ভাইরাসের জেরে চরম সংকটে আছেন বর্ধমানের মৃৎশিল্পীরা। তবে দাম বেড়েছে ঠিকই, কিন্তু বেড়েছে বিক্রিবাটাও। তাই খানিকটা হলেও লাভের মুখ দেখছেন মৃৎশিল্পীরা। গত সাত মাস ধরে স্বাভাবিক জীবন যাত্রা অচল হয়ে পড়েছিল। কোভিড আবহের মধ্যে দুর্গাপুজো সবে শেষ হয়েছে। কোভিডকে মাথায় নিয়ে লক্ষ্মীর আরাধনা। 


মৃৎশিল্পী জয়ন্ত কর্মকার বলেন প্রতিমার দাম বেড়েছে। ছোট প্রতিমার দাম ছিল আগের বছর যেখানে পঞ্চাশ টাকা। এবার সেখানে দাম বেড়ে হয়েছে আশি টাকা।দেড়শোর প্রতিমা দু'শোয় বিক্রি হচ্ছে। তবুও বিক্রি হচ্ছে। জেলায় কোভিডের রোগীর সংখ্যা তুলনামূলক গত দুদিন কিছুটা কমেছে। অবশ্য গত কয়েকমাসে জেলায় মৃত্যুর সংখ্যা ১০০ পেরিয়ে গেছে। তবুও লক্ষ্মীর আরাধনায় সাজছে গ্রাম থেকে শহর। 


বুধবার থেকেই বর্ধমান শহরের কোটকম্পাউণ্ড,বিসি রোডের দু'ধারে লক্ষ্মীর পশারা নিয়ে বসেছেন মৃৎশিল্পীরা। যেমন বাজারে ভিড় বেড়েছে  তেমনি লক্ষ্মী প্রতিমা কেনার আগ্রহও বেডেছে। শুধু কি প্রতিমা, ফল থেকে সবজি সবেরই দাম আকাশছোঁয়া। তাতে কি। লক্ষ্মীপুজো বলে কথা। তাই আরোধনায় ক্ষামতি নেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.